GURABA & ZAKAT
Guraba & Zakat
দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র, মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনা উৎসাহ প্রদানের লক্ষ্যে মসজিদের সদস্যদের ও মুসল্লীদের প্রদত্ত সাদাকার অর্থ ও বিভিন্ন অনুদানকারীদের দানে মসজিদ সোসাইটিতে বহুদিন যাবত দরিদ্র তহবিল (গোরাবা তহবিল) গঠিত হয়।
উক্ত তহবিল হতে দরিদ্র ছাত্র/ছাত্রীদের নতুন শ্রেণীতে ভর্তি, নতুন ড্রেস, বই, খাতা ও স্টেশনারী খরচে সহায়তা, মাসিক বৃত্তি, বিপদগ্রস্ত মানুষের সাহায্য এবং হিফজখানার দরিদ্র ছাত্রদের খাওয়া খরচ ইত্যাদি খাতে ব্যয় করা হয়।
